,

বিয়ের দীর্ঘ আট বছর পর একসাথে ৩ কন্যার জন্ম দিলেন দাউদকান্দির এক গৃহবধূ

আজকের কুমিল্লা ডট কম :
September 12, 2020
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বিয়ের দীর্ঘ আট বছর পর একসাথে ৩ কন্যার জন্ম দিলেন শান্তি ভূঁইয়া (২৮) নামের এক গৃহবধূ।
উপজেলার ফ্যামিলি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পরপর তিনটি মেয়ে শিশুর জন্ম দিয়েছেন তিনি।

হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা ৭ টায় ডা. ফৌজিয়া সুলতানা নিবিড় পর্যবেক্ষণে অস্ত্রপাচার করে তিনটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করান। এতে এ্যানেসথেসিয়ার দায়িত্বে ছিলেন ডা. প্রমদ কুমার।

হাসপাতাল এর অন্যতম পরিচাল আবুল কালাম কালা জানান, আমাদের হাসপাতালটি চালু হওয়ার পর এই প্রথম একসাথে তিন কন্যা সন্তানের জন্মদান।আমি পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এ দম্পতি ও নবাগত শিশুদের জন্য শুভ কামনা করছি।

ডা. ফৌজিয়া সুলতানা জানান, প্রসূতি ও তিনজন নবজাতক শারীরিকভাবে খুব সুস্থ আছে।

নবাগত শিশুদের পিতা ইকবাল হোসেন ভূঁইয়া একসাথে তিন কন্য সন্তানের জন্ম হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে বলেন,”আমার বিয়ের প্রায় সাত বছর সন্তান হয়নি। আমার ডাক আল্লাহ কবুল করেছে। আমি অনেক খুশী।”