,

ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তাহীন সেতুর ২২ বছর, চালুর আগেই ভাঙছে

আজকের কুমিল্লা ডট কম :
August 29, 2021
news-image

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় খালের মাঝখানে একটি সেতু দাঁড়িয়ে আছে গত ২২ বছর ধরে। যার দু’পাশে নেই কোনো সংযোগ সড়ক।

এই প্রকল্পের বাজেট প্রায় ৫০ লাখ টাকা। কিন্তু, প্রায় দুই যুগ ধরে প্রকল্প বাস্তবায়নকারীদের হয়তো খেয়াল হয়নি সরকারি টাকায় যে সেতুটি নির্মিত হচ্ছে তা যেন জনসাধারণের কাজে লাগে।

কৃষ্ণনগর এবং বঙ্গজ গ্রামের মানুষের দুর্দশা দূর করার সেতুটি এখন স্বপ্নভঙ্গের প্রতীক হয়ে উঠেছে। কারণ, চালুর আগেই ভেঙে পড়ছে সেতুটি।