,

মতলব উত্তরের শারমিন আক্তার চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও

আজকের কুমিল্লা ডট কম :
May 12, 2019
news-image

চাঁদপুর প্রতিনিধি:

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।

রবিবার চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মাজেদুর রহমানের কাছ থেকে জেলার শ্রেষ্ঠত্বের ক্রেষ্ঠ গ্রহন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।

জেলায় তাঁর এই শ্রেষ্ঠত্ব অর্জনে মতলব উত্তর উপজেলার বিভন্ন সংগঠন অভিনন্দন জানিয়েছেন।