,

মুরাদনগরে ইডেন কলেজ ছাত্রীর আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
May 4, 2017
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় ঢাকা ইডেন কলেজের শিক্ষার্থী জেসমিন আক্তার(২০) কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (৪ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামে নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্রী সৌদি আরব প্রবাসী মো: হারুন আর রশিদের মেয়ে এবং ইডেন কলেজের অর্নাস ইসলামী ইতিহাস বিষয়ের ১ম বর্ষের ছাত্রী।

নিহতের মামা জয়নাল আবেদীন বলেন, জেসমিন বুধবার বিকালে ঢাকা থেকে বাড়িতে বেড়াতে আসে। তার আচরণ সব কিছুই স্বাভাবিক ছিল। বৃহস্পতিবার সকালে সে কীটনাশক খেয়ে আত্মহত্যা করে। কি কারনে সে আত্মহত্যা করেছে এ ব্যাপারে আমাদের কোন জানা নেই।

মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, নিহত ইডেন কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (মর্গে) প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।