,

মুরাদনগরে মাদক সেবনের অপরাধে ১২ মাদকসেবীর কারাদণ্ড

আজকের কুমিল্লা ডট কম :
September 2, 2026
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অপরাধে এক রাতে ১২ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

তারা হলেন- বাখরনগর গ্ৰামের মনির মিয়ার ছেলে এমরান (২৩), কোম্পানীগঞ্জ নগরপাড় এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে মো. সবুজ (২৮), ধামঘর গ্ৰামের জজ মিয়ার ছেলে শাকিল (২০), ধনীরামপুর গ্ৰামের মিলন বর্মনের ছেলে রোদ্র বর্মন (১৮), কিছমত রহিমপুর গ্ৰামের চন্দন রবি দাশের ছেলে রনক রবি দাশ (১৮), দৌলতপুর গ্ৰামের কবিরের ছেলে মো. হৃদয় (১৮), দেবিদ্বার থানার রসুলপুর গ্রামের সুলতানের ছেলে মো. দেলোয়ার (১৮), উপজেলা সদরের জালোপাড়ার অপু চন্দ্র বর্মনের ছেলে দুর্জয় চন্দ্র বর্মন (১৮), উপজেলা সদরের রামধনীমোড়ার মো. জামালের ছেলে মো. কামাল (২২), রহিমপুর গ্ৰামের তরু মিয়ার ছেলে মো. সেলিম (২৩), উপজেলা সদরের উত্তর পাড়ার খোরশেদ আলমের ছেলে মো. হাকিম (২৮) ও রহিমপুর গ্ৰামের ধনু মিয়ার ছেলে মো. কামরুল (৩০)।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, দণ্ডপ্রাপ্তদের আজ বুধবার দুপুরে কারাগারে পাঠানো হবে।