,

‎মেঘনায় বাল্যবিবাহ বন্ধসহ পরিবারকে ৫ হাজার টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
October 18, 2026
news-image

মেঘনা প্রতিনিধি:

‎কুমিল্লার মেঘনা উপজেলায় বাল্যবিবাহের দায়ে ১৫ বছর বয়সী এক কিশোরীর পরিবারকে ৫ হাজার টাকা জরিমানাসহ বিবাহ বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
‎
‎রোববার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার মানিকারচর ইউনিয়নের উত্তর বাউশিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেঘনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলীন রাজ্জাক। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার মুক্তার প্রসিকিউশনে সহযোগিতা করেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম।
‎
‎অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলীন রাজ্জাক বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে তাদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও স্থানীয় জনগণকে সচেতন হতে হবে। কোনোভাবেই অপ্রাপ্তবয়স্কদের বিয়ে দেওয়া যাবে না। বাল্যবিবাহের খবর পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।