,

মেসি-রোহো অসম্ভব কাজটিকে সম্ভব করলেন, আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে

আজকের কুমিল্লা ডট কম :
June 27, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
গ্রেট প্লেয়াররা শেষ সময়ে জ্বলে উঠেন। আর মেসি সেটিই করলেন। বাচাঁ-মরার শেষ ম্যাচে নাইজেরিয়াকে হারিয়ে অসম্ভব কাজটি সম্ভব করলেন লিওনেল মেসি ও মার্কোস রোহো।

কে ভেবেছিলেন আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে যাবে? সবাই মেসির শেষও দেখে ফেলেছিলেন। কিন্তু মেসি শেষ ম্যাচটি রূপকথার জন্ম দেওয়ার জন্য বেছে নিলেন। নিজে করলেন দারুন একটি গোল। আর খেলার শেষ সময়ে নাইজেরিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন ডিফেন্ডার মার্কোস রোহো। সেই সাথে সবাইকে হতবাক করে দ্বিতীয় রাউন্ডে পাড়ি দিলেন আল বিসেলেস্তেরা। সকল সমালোচকদের দাত ভাঙ্গা জবাব দিলেন মেসি বাহিনী।

৪৯ মিনিটে নাইজেরিয়ার পক্ষে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন মোজেস।

অপরদিকে ক্রোয়েশিয়ার সাথে ২-১ গোলের ব্যবধানে হেরে যাওয়ায় আর্জেন্টিনা প্রথম রাউন্ডের বাধাঁ টপকে গেল।