,

রাজধানীর বনানীতে আরও একটি ভবনে আগুন

আজকের কুমিল্লা ডট কম :
March 29, 2019
news-image

ডেস্ক রিপোর্ট :

মাত্র একদিনের ব্যবধানে রাজধানীর বনানীতে আরও একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে বনানী ২৩ নম্বর রোডের ৪৩ নম্বর ছয়তলা আফসা ভবনের চারতলায় রান্না ঘরে এ আগুনের সূত্রপাত হয়। পরে আতঙ্কিত হয়ে ভবনটিতে থাকা লোকজন দ্রুত রাস্তায় বের হতে শুরু করেন।

এর আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ২৫ জনের প্রাণহানি ঘটে। একইসঙ্গে অর্ধশতাধিক মানুষ দগ্ধ ও আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।