,

লাকসামে পর্ণগ্রাফি মামলায় আটককৃত যুবক জেলহাজতে

আজকের কুমিল্লা ডট কম :
October 30, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসামে পর্ণগ্রাফি আইনে দায়েরকৃত মামলায় বশির আহমেদ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত যুবককে মঙ্গলবারে কুমিল্লা আদালতে প্রেরণ করেছে লাকসাম থানা পুলিশ।

লাকসাম থানার পুলিশ এসআই কামাল হোসেন-২ সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত বশির আহমেদ উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের কৈত্রা গ্রামের মৃত মন্নান ড্রাইভারের ছেলে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একই গ্রামের এক নারীর ছবি বিকৃত করে মোবাইলে প্রচার করায় ভিকটিম হাসনা বেগম বাদী হয়ে গত আগস্ট মাসে পর্ণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করে কুমিল্লা আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে।