,

লাকসামে বৈশাখী মেলা থেকে ৪ জুয়াড়ি আটক

আজকের কুমিল্লা ডট কম :
April 16, 2019
news-image

 

লাকসাম প্রতিনিধিঃ
লাকসামে এক বৈশাখী মেলা থেকে ৪ জুয়াড়ি কে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার বাকই ইউপির কেমতলী মেলা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সুত্র জানায় পহেলা বৈশাখ উপলক্ষে প্রতি বছরের ন্যায় উপজেলার বাকই ইউপির কেমতলী এলাকায় মেলার আয়োজন করে স্থানীয়রা। ওই মেলাকে ঘিরে আশপাশের এলাকায় বেশ কয়েকটি জুয়ার আসর বসে। স্থানীয় সংবাদের ভিত্তিতে লাকসাম থানা পুলিশের এস আই জাহাঙ্গীর আলম ও এস আই নাজিম উদ্দিন ঘটনাস্থল থেকে লাকসাম পৌরসভার গন্ডমারা এলাকার এনায়েত উল্যাহর ছেলে আমিন(২০), শ্রীপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে সাফায়েত হোসেন(১৮),উত্তর কাদরা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ফরিদ আহমদ(২৫) ও চুনাতি গ্রামের আছমত আলীর ছেলে মমতাজ মিয়া(৩৫)কে আটক করে থানায় নিয়ে আসে।

লাকসাম থানা পুলিশের ওসি মনোজ কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।