শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সদর দক্ষিণে ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি আটক

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৩, ২০২২
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণের আশ্রাফপুর এলাকা হতে ৯৮ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছেন র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

শুক্রবার ( ১২ আগস্ট) রাতে আশ্রাফপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলেন বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার চিংড়াখালী গ্রামের মোঃ তৈয়ুব আলী বিশ্বাস এর ছেলে মো রনি বিশ্বাস (৩০) এবং একই থানার উত্তর কচুবুনিয়া গ্রামের মোঃ কাদের খান এর ছেলে মোঃ রাতুল খান(২৫)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।