,

সদর দক্ষিণে যৌণ নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

আজকের কুমিল্লা ডট কম :
October 26, 2019
news-image

 

মহিউদ্দিন ভূইয়াঃ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের  ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক সাহেদ আলম (৩৮) আটক করেছে সদর দক্ষিণ থানা পুলিশ।

আটক হওয়া সাহেদ আলম কুমিল্লার বুড়িচং উপজেলার কুসুমপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

শুক্রবার রাতে নগরীর সালাউদ্দিন হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ওই শিক্ষার্থীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।