,

সৌদি আরবে আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ১১৯ জন

আজকের কুমিল্লা ডট কম :
March 22, 2020
news-image

সালাহ উদ্দিন সোহেল,সৌদিআরবঃ

প্রনাঘাতি করোনা ভাইরাসে সৌদিআরবে নতুন করে আক্রান্ত হয়েছে ১১৯ জন। যাহা গতকালের চেয়ে দ্বীগুন হয়ে সৌদি আরবে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এ পর্যন্ত সৌদিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫১১ জন।

সৌদি স্বাস্হ্য মন্ত্রনালয় জানায়, পূর্বের আক্রান্ত লোকদের সাথে সংস্পর্শের কারনে দিন দিন নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে,তাই স্বাস্হ্য মন্ত্রনালয়ের দিক নির্দেশনা মেনে সবাইকে সাবধানে থাকার পরামর্শ দেন।