,

সৌদি আরবে বরুড়ার যুবকের রহস্যজনক মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
October 23, 2017
news-image

 

আরিফ আজগরঃ

সৌদি আরবে বরুড়ার এমরান হোসেন (২০) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঐ যুবক বরুড়ার ১৩নং আদ্রা ইউনিয়নের নলুয়া গ্রামের সফিকুল ইসলাম এর মেঝো ছেলে। এলাকাবাসী জানায় জীবিকা নির্বাহের জন্য দুইমাস আগে সৌদি আরব যায় এমরান(২০)। হঠাৎ সেদিন পরিবারের কাছে কেউ একজন ফোন করে এমরান ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। যদিও আত্মহত্যা করার কোনো কারন নেই বলে দাবী করছে নিহতের পরিবার। পরিবারের অভিযোগ তাকে কেউ ইচ্ছে করেই মেরে ফেলেছে।নিহতের বাবা সফিকুল ইসলাম জানান, বহু কষ্টে ছেলেকে ৬লাখ টাকা খরচ করে সৌদি আরব পাঠিয়েছি, দুইমাস পার হলেও তার সৌদি চলাচল করার জন্য কোনো কাগজপত্র হয়নি, যার জনন্য শতভাগ অনিশ্চয়তা লাশ ফিরিয়ে আনায়ও। তার সৌদি আরবের মালিকের সাথে যোগাযোগ করা হলে সে স্ট্রোক করেছে বলে মালিক জানায়।