হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত
রাসেল আহমেদ, হোমনা:
কুমিল্লার হোমনায় নিজের মাথায় থাকা ধানের বস্তার নিচে পড়ে সাদেক মিয়া নামের এক শ্রমিক নি’হত হয়েছে।
নিহত শ্রমিক আছাদপুর ইউনিয়নের খোদেদাউদপুর গ্রামের মো. রফিকুল ইসলামের পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, খোদেদাউদপুর গ্রামের সাদেক মিয়ার প্রতিদিনের ন্যায় জীবিকার তাগিদে সকালে ঘর থেকে বাহির হয়। ধানের খোলা গিয়ে ধানের বস্তা মাথায় নিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ পা পিছলিয়ে মাথায় থাকায় বস্তাটি তার উপর পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃ’ত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সিরাজুল ইসলাম মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।