,

আগামী নির্বাচন নিয়ে এরশাদের মুখ থেকে শেষ কথা শোনার সময় এখনও হয়নি- কুমিল্লায় ওবায়দুল কাদের

আজকের কুমিল্লা ডট কম :
December 24, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এরশাদ সাহেব এখন বলছেন তার দল রংপুরে জয় লাভ করেছে। কিন্তু আগামী নির্বাচন নিয়ে এরশাদের মুখ থেকে শেষ কথা শোনার সময় এখনও হয়নি।

রোববার(২৪ ডিসেম্বর )দুপুরে কুমিল্লার পদুয়ার বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রেলওভারপাসের কাজ পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, আন্দোলনে ব্যর্থ হয় ছোট খাট সংঘাত দেখিয়ে বিএনপি কর্মীদের দেখানোর চেষ্টা করছে যে তারা এ্যাকশনে আছে। তারা সড়কে এসে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে, পেট্রোল বোমা ছুড়ে পুলিশকে উস্কানি দেয়, সংঘাতে জড়াতে বাধ্য করে। আসলে তারা আন্দোলনে ব্যর্থ ।

পরিদর্শনকালে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগ এবং হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।