আজ থেকে কুমিল্লায় ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে টিসিবি
আজকের কুমিল্লা ডট কম :
December 3, 2019
অনলাইন ডেস্কঃ
আজ (মঙ্গলবার) থেকে কুমিল্লায় ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু করেছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
সকাল ১১ টায় নগরীর রাজগঞ্জ এলাকায় এ পেঁয়াজ বিক্রির কার্যক্রমের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর।
জানা যায়, “বাজারদর নিয়ন্ত্রণে রাখতে শহরের একটি স্থানে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু করবে। পরে আরও কয়েকটি স্থানে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করা হবে।”