মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এবার সরাসরি ইরানের পাশে চীন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৪, ২০২৬
news-image

 

ডেস্ত রিপোর্টঃ

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চীন সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে। দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি বিদ্যালয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় চীনের সরকার জরুরি মানবিক সহায়তা হিসেবে প্রায় দুই লাখ ডলার সমপরিমাণ অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন ১৩ মার্চ জানান, এই সহায়তা রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে প্রদান করা হবে। নিহত শিক্ষার্থীদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর প্রতীক হিসেবেই এই সহায়তা দেওয়া হচ্ছে।

গুয়ো জিয়াকুন বলেন, একটি বিদ্যালয়ে হামলা এবং নিরপরাধ শিশুদের প্রাণহানি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। চীন সব সময় মানবিক মূল্যবোধে বিশ্বাস করে এবং এই কঠিন সময়ে ইরানের জনগণের পাশে থেকে সংকট মোকাবিলায় সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্যও হুমকি সৃষ্টি করছে। সব দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানো জরুরি। পাশাপাশি সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে সংলাপের পথে ফিরতে হবে, যাতে সংঘাত আরও বিস্তৃত না হয়।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের শাজারাহ তায়্যিবাহ প্রাথমিক বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৬৫ জন শিক্ষার্থী নিহত হয়। এই ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ মোট এক হাজার তিনশর বেশি মানুষ নিহত এবং দশ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।