,

কুবিতে নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ ও পুনর্মিলনী অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
September 14, 2019
news-image

 

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত নোয়াখালী জেলার শিক্ষার্থীদের সংগঠন নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ৩০৮ নং কক্ষে বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ব্যাচের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মিলন হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি আমজাদ হোসাইনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তানভীর সাবিক, দপ্তর সম্পাদক শাহাদাত বিপ্লব, হাতিয়া উপজেলা এসোসিয়েশনের সভাপতি শাহ করিম সাজিদসহ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোয়াখালী এবং হাতিয়া অঞ্চলের বিভিন্ন শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা বলেন, আঞ্চলিক সংগঠন মেলবন্ধনের প্রতীক। আঞ্চলিক সংস্কৃতিকে সমৃদ্ধ এবং পারস্পরিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এই সংগঠন বিশেষ ভূমিকা রাখে। তাই নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদের সদস্যদের উচিত এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আন্তরিক হয়ে কাজ করা।