,

কুমিল্লায় একশত এক পিস মোবাইল ফোনসহ আটক ১

আজকের কুমিল্লা ডট কম :
April 3, 2024
news-image

শাহ ইমরান:

কুমিল্লা জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে একশত এক পিস মোবাইল ফোনসহ ১ জন আসামীকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আটককৃত আসামী ব্রাহ্মণপাড়া রানীগাছ গ্রামের রুবেল মিয়ার ছেলে মোঃ পারভেজ মিয়া (৩০)।

মঙ্গলবার রাত ৮টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২নং উত্তর দূর্গাপুর ইউপির শংকরপুর সাকিনস্থ আইএফআইসি ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর পৌছাঁলে ডিবি পুলিশ চিনতে পেরে আসামী একটি প্লাষ্টিকের বস্তাসহ দৌঁড়ে পালানোর চেষ্টা করলে বস্তাসহ আটক করা হয়।

পরবর্তীতে উক্ত বস্তুা তল্লাশি করে একশত এক পিস নতুন-পুরাতন মোবাইল ফোন জব্দ করা হয়।

উক্ত ঘটনায় কুমিল্লা এর বুড়িচং থানায় একটি মামলা দায়ের করা হয়।