,

কুমিল্লায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

আজকের কুমিল্লা ডট কম :
October 24, 2026
news-image

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত রাখতে মশক নিধন অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় নগরীর চর্থা হালুয়াপাড়া রোডের রিকশা গ্যারেজ গলিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ডেঙ্গুর বিস্তার রোধের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হয়।

ডেঙ্গু প্রতিরোধে নগরীর বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নগরীকে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত রাখতে সিটি কর্পোরেশনের এ ধরনের কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।