,

কুমিল্লায় রেললাইনে বসে গাঁজা সেবন করার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
April 24, 2026
news-image

কুমিল্লায় রেললাইনে বসে গাঁজা সেবন করার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় রেললাইনে বসে গাঁজা সেবন করার সময় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিমড়া-বানাশুয়া গ্রামের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে দুপুরে কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে রেলপুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করা হলেও এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দূর থেকে তারা এক যুবককে ধূমপান করতে দেখেন। এ সময় একটি ট্রেন কয়েকবার হুইসেল দিলেও তিনি লাইন থেকে সরে যাননি। একপর্যায়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহের পাশে একটি পুঁটলিতে কিছু গাঁজা দেখতে পান।

কুমিল্লা লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন খন্দকার জানায়, বিষয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে জানানো হয়েছে। হাতের ছাপ মিলিয়ে পরিচয় শনাক্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।