মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা জিলা স্কুলের ১৮২ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২০, ২০১৯
news-image

 

সাকিব আল হেলাল :

শনিবার (২০ জুলাই) বাংলাদেশের খ্যাতনামা অন্যতম সুপ্রাচীন বালক বিদ্যলয় কুমিল্লা জিলা স্কুলের ১৮২ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা জিলা স্কুলের ১৮২ বছর পূর্তি উপলক্ষে ঢেলে সাজানো হয়েছে বিদ্যালয় প্রাঙ্গণকে।

শনিবার (২০ জুলাই) সকালে গৌরবের ১৮২ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

উৎসবে অংশ নেয় বিগত ৬-৭ দশকের স্কুলের প্রক্তন ছাত্র- শিক্ষকরা। সকলের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে কুমিল্লা নগরীর প্রধান প্রধান সড়র প্রদক্ষিন করে।

১৮২তম বছর পূর্তি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

প্রধান অতিথির বক্তব্যে বাহাউদ্দিন বলেন, কুমিল্লার ঐতিহ্য ধারণ করে এগিয়ে যাচ্ছে কুমিল্লা জিলা স্কুল। কুমিল্লা জিলা স্কুল একটি গৌরবের নাম। দেশের অন্যতম সেরা স্কুল কুমিল্লা জিলা স্কুল, এখান থেকে শিক্ষা গ্রহণ করে সফলতার সাথে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে এ স্কুলের ছাত্ররা। ভবিষ্যতেও কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থীরা কুমিল্লার সুনাম রক্ষা করবে বলে আমি প্রত্যাশা করি।

উক্ত অনুষ্ঠানে অংশ নেয়া প্রক্তন শিক্ষক ও ছাত্রদেরকেও তিনি অভিনন্দন জানান।

কুমিল্লা জিলা স্কুলে এলামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখির সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা জিলা স্কুল এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার।

উল্লেখ্য, ১৮৩৭ সালের ২০ জুলাই কুমিল্লা জেলা ম্যাজিষ্ট্র্যট অফিসের প্রধান করণিক মি. হেনরি জর্জ লাইচেস্টার বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তখন এটি কুমিল্লাা গভর্নমেন্ট স্কুল নামে পরিচিত ছিল। ১৮৩৯ সালের মে মাসে তিনি এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হন।

১৮৭০ সালে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। প্রতিষ্ঠালগ্নে ৫ জন ইউরোপিয়ান, ১জন হিন্দু ও ৩ জন মুসলমান বিদ্যোৎসাহী ব্যক্তির একটি কমিটির ওপর এর পরিচালনার ভার ন্যস্ত ছিল।