,

কুমিল্লার বুড়িচংয়ে বিপুল পরিমাণ মাদকসহ একজন আটক

আজকের কুমিল্লা ডট কম :
March 16, 2021
news-image

 

মোঃ জামাল উদিন দুলালঃ

কুমিল্লা জেলাকে মাদক মুক্ত করার লক্ষে পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় গোপন সংবাদের বুড়িচং উপজেলায় বিপুল পরিমাণ মাদকসহ একজনকে আটক করা হয়েছে।

সোমবার গভীর রাতে উপজেলার ২নং বাকশিমুল ইউনিয়নের ফকির বাজার এলাকায় বুড়িচং থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। ্সময় তার কাছথেকে ৬৮ বোতল স্কাপ সিরাপ উদ্ধার করা হয়।

আটককৃত মাদক পাঁচারকারী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তারানগর এলাকার বাদল মিয়ার ছেলে মোঃ রনি মিয়া (২৩)। তার বর্তমান ঠিকানা কুমিল্লার কোতয়ালী থানার আড়াইওড়া (উত্তর পাড়া, জনু সর্দারের বাড়ি)।

এই বিষয়ে আটক আসামীর বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে কুমিল্লা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।