,

কুমিল্লার মামলায় রাষ্ট্রপক্ষের আবেদনে পিছিয়ে গেল খালেদার জিয়ার জামিন শুনানি

আজকের কুমিল্লা ডট কম :
August 30, 2018
news-image

 

দেলোয়ার হোসাইন আকাঈদঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদনের পেক্ষিতে অধিকতর শুনানির জন্য ১২ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার পক্ষে জামিন শুনানি হয় কুমিল্লার আদালতে। শুনানি শেষে রাষ্ট্রপক্ষ অধিকতর শুনানির আবেদন করলে কুমিল্লা জেলা ও দায়রা জজের বিচারক কে এম সামছুল আলম কোন আদেশ না দিয়ে ১২ সেপ্টেম্বর অধিকতর শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, রাষ্ট্রপক্ষের আইজীবী কুমিল্লা কোর্টের পিপি এড. মোস্তাফিজুর রহমান লিটন এবং খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ জানুয়ারি রোববার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের পৌর এলাকার হায়দারপুল নামক স্থানে একটি কাভার্ডভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটে। ২০১৫ সালের ২৬ জানুয়ারি সোমবার চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদি হয়ে থানায় বিএনপি চেয়ারপারসনসহ ২০ দলের স্থানীয় ৩২ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতায় হুকুমের অভিযোগ আনা হয়।