কুমিল্লায় রাশেদ হত্যাকান্ডের রহস্য উদঘাটন, প্রেমের জেরেই হত্যা করা হয় রাশেদকে
স্টাফ রিপোর্টার :
কুমিল্লার সদর দক্ষিণে রাশেদ নামে এক শ্রমিককে গলা কেটে হত্যার ১৬ ঘন্টার মধ্যেই হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, প্রেমের জের ধরেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটনা ঘটেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রাসেল একটি মেয়েকে পছন্দ করতো। ওই মেয়ে নিহত রাশেদকে পছন্দ করতো। এ নিয়ে দ্বন্ধের এক পর্যায়ে তাকে গলাকেটে হত্যা করা হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (কুমিল্লার দক্ষিণে অতিঃ পুলিশ সুপার হিসেবে কর্মরত) আব্দুল্লাহ আল মামুন ও কুমিল্লা ডিএসবির অতিঃ পুলিশ সুপার আজিম উল আহসান।
সংবাদ সম্মেলনে
