কুমিল্লায় ৩৪০ বোতল ফেন্সিডিল ও ৫.৭ কেজি গাঁজাসহ ৩ জন আটক
স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় পৃথক দুইটি অভিযানে ৩৪০ বোতল ফেন্সিডিল ও ৫.৭ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি আভিযানিক দল ২১ জানুয়ারী ভোরে সদরের উত্তর দুর্গাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৪০ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার বুড়িচং থানার রামপাল গ্রামের মৃত আব্দুল মান্নান এর ছেলে মোঃ সালাউদ্দিন (৩১)।
পৃথক অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২০ জানুয়ারী রাতে শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫.৭ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ী’কে আটক করে।
আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কুমিল্লা সদরের শুভপুর গ্রামের স্বপন এলাহী শান্ত এর মেয়ে সুমি আক্তার (২৫) এবং গাজীপুর গ্রামের মোঃ তাজু এর ছেলে মোঃ সুজন (২০)।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।










