বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা আইন কলেজ ২০২৪–২৫ সেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৪, ২০২৬
news-image

নাজমুল ইসলাম হৃদয়।।

কুমিল্লা আইন কলেজের ২০২৪–২৫ সেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (১৩ মার্চ) কুমিল্লা কান্দিরপাড়ে সুলতান ডাইন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মো. নাসিমের  সঞ্চালনায়   এবং ফারহানা ইয়াসমীনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো. আল আমিন।

এ সময় বক্তব্য রাখেন মো. আবু নাঈম, মঈনুল হোসেন, মো. শাহামিন বিশ্বাস, জহিরুল ইসলাম, রবিউল আলম, কাউছার আহমেদ, রাকিব সরকার, ফারুক খান, আবু বকর, ইয়াছিন সজীব, রুহুল আমিন শেখ, সোহেল রানা, পলাশ সূত্রধর, মাহবুব আলম, লুৎফা,আজিম উল্যাহ হানিফ প্রমুখ ।

বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, পবিত্র এই মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার শিক্ষা দেয়। ইফতার মাহফিলে কলেজের শিক্ষার্থী ও অতিথিরা অংশগ্রহণ করেন।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।