মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা ঈদগাহ মাঠ থেকে মাদকসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৭, ২০২৬
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর ঈদগাহ মাঠ এলাকার প্রধান ফটকের সামনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ৬ জুলাই (সোমবার) এসআই মো. কুতুবউদ্দিনের নেতৃত্বে একটি দল কোতয়ালী মডেল থানাধীন কুমিল্লা ঈদগাহ মাঠের প্রধান ফটকের সামনে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মো. সামব্বির আহম্মেদ সিনাল (২০)-এর কাছ থেকে ২০০ পিস, মেরাজ হোসেন (২৪)-এর কাছ থেকে ৫০ পিস এবং মো. নাদিম (১৯)-এর কাছ থেকে আরও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় লোকজনের উপস্থিতিতে ট্যাবলেটগুলো জব্দ করা হয়। গ্রেপ্তার তিনজনই পেশাদার মাদক কারবারির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার আসামিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কোতয়ালী মডেল থানা পুলিশ।