,

কুমিল্লা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের লিফটের উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
February 11, 2019
news-image

আশিকুর রহমান আশিকঃ
কুমিল্লায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন এর লিফটের উদ্বোধন হয়েছে।

রবিবার সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন এর লিফটের শুভ উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা ও দায়রা জজ মো: আলী আকবর, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: সোহেল রানা এবং গণপূর্ত সার্কেল কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ. কিউ.এম শাহজালাল মজুমদার।

এছাড়া কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. মাহাবুবুর রহমানসহ সিনিয়র আইনজীবি ও জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। লিফট আমদানি ও স্থাপন করে এ.আর. এলিভেটর লিমিটেড কোম্পানি।