রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা জেলা আইনজীবি সমিতির মহিলা আইনজীবীদের অানন্দভ্রমণ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৩, ২০১৯
news-image
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা জেলা অাইনজীবী সমিতির মহিলা অাইনজীবীদের অানন্দভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কুমিল্লা কোটবাড়ি এলাকার মেজিক প্যারাডাইস পার্কে দিন ব্যাপী ওই অানন্দভ্রমণ অনুষ্ঠিত হয়।
বালিশ খেলা, সুইমিং পুলে গোসল ও অানন্দ, র্যাফল ড্র, বিভিন্ন রাইডে চড়া, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো অন্যতম।
শুক্রবার সকালে জেলা জজ অাদালত প্রাঙ্গন থেকে বাস যোগে কোটবাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। মহিলা আইনজীবীদের সন্তানেরাও অানন্দভ্রমণে অংশগ্রহণ করেন। সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি স্বরণীয় ও অানন্দময় হয়ে উঠেন।
অানন্দভ্রমণ অায়োজনে ছিলেন  এড. সৈয়দা নিলুফা আক্তার রেখা,  এড. আয়েশা বেগম শিরিন, এড. সেতারা পারভিন, এড. তাসলিমা বেগম পান্না, এড. শাহনেওজ সুলতানা সোমা,  এড. কুলসুম আক্তার, এড. মাহামুদা বেগম শিল্পী প্রমুখ।