,

কুমিল্লা নগরীতে  বিদেশী পিস্তল, মাদকসহ ওয়ার্ড আ’লীগ নেতা আটক

আজকের কুমিল্লা ডট কম :
October 27, 2019
news-image

 

শাহ ইমরান/মাছুম কামাল:

কুমিল্লার কোতোয়ালি থানাধীন মনোহরপুর এলাকা থেকে বিদেশী পিস্তল অস্ত্রসহ জাহিদ ইকবাল শরীফ (৪১) নামের একজনকে আটক করেছে র‍্যাব ১১,সিপিসি-২ সদস্যরা। তিনি কুমিল্লা নগরীর ১১ নংওয়ার্ড এর আ’লীগের উপ-দপ্তর সম্পাদক।

শনিবার গভীররাত রাত ২ টার দিকে গোপন অভিযানের মাধ্যমে ওই ব্যক্তিকে আটক করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

আটক হওয়া জাহিদ ইকবাল শরীফ চৌদ্দগ্রাম উপজেলার করপাটি গ্রামের মোবারক মিয়ার ছেলে।

র‍্যব-১১ এর এস আই আবুল কালাম আজাদ মুঠোফোনে জানিয়েছেন: গোপন সংবাদের ভিত্তিতে গতকাল কুমিল্লার মনোহরপুরের সোনালী ব্যাংকের পাশের গলি থেকে তাকে আটক করে র‍্যব। এসময় তার কাছ থেকে বিদেশী পিস্তল, ৭২ রাউন্ড গুলি, চাইনিজ কুড়াল, অন্যান্য অস্ত্রশস্ত্র এবং তিনটি মুঠোফোন উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার এ এস পি মুহিতুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটক ব্যক্তির নামে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।