,

কুমিল্লা নগরীর শাকতলায় দুই কিশোরীকে ধর্ষণ, আটক এক

আজকের কুমিল্লা ডট কম :
June 29, 2017
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণ উপজেলার শাকতলা এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাজিব নামের এক অভিযুক্তকে আটক করা হয়েছে।

বুধবার (২৮ জুন) সকাল সাড়ে ৯ টায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

আটক হওয়া রাজিব মহানগরীর শাকতলা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানায়, ওই দুই কিশোরী সকালে ঠাকুরপাড়া বাসায় যাচ্ছিল। ওই সময় পথে দুই যুবক তাদের জোর করে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় । সেখানে দুই কিশোরীকে ধর্ষন করে এই দুই যুবক। পরে ওই দুই কিশোরীর আপত্তিকর ছবি তুলে তাদের পরিবারের কাছ থেকে চাঁদা দাবি করা হয়। পরিবারের সদস্যরা আট হাজার টাকা দেবেন বলে আশ্বাস দিয়ে কিশোরীদের ছাড়িয়ে নিয়ে যায়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুলাহ আল মামুন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে । দুই কিশোরীদের মেডিক্যাল পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সদর দক্ষিণ মডেল থানা-পুলিশকে বলা হয়েছে।

সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় একজন আটক হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।  ৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে।