মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা প্রেসক্লাব সদস্যদের সম্মানে ইফতার মাহফিল

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১, ২০২৬
news-image

 

নিজস্ব প্রতিবেদক ঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাব-এর উদ্যোগে প্রেসক্লাব সদস্যদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ মার্চ) সন্ধ্যায় প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশন-এর প্রশাসক মোঃ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান এবং পুলিশ সুপার আনিসুজ্জামান। অতিথিরা রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তারা গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্বশীলতার প্রশংসা করে বলেন, সত্য ও ন্যায়ভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নেওয়ায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক জাহিদ হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক বাহার রায়হান ও সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, সাবেক আহ্বায়ক নীতিশ সাহা, সাবেক সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কুমিল্লা প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আর পড়তে পারেন