রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা সদরের বলরামপুরে ব্যবসায়ির রহস্যজনক মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২, ২০২৪
news-image

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদরের বলরামপুর এলাকায় মো: ইউসুফ আলী লিপু (৫২) নামের এক ডেভেলপার ব্যবসায়ির রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নিজ বাড়ির শয়নকক্ষে ফাঁসিতে ঝুলন্ত লাশ পাওয়া গেলেও নানা কারণে এটাকে অনেকে হত্যাকান্ডও বলছেন। সবমিলিয়ে এ মৃত্যুকে ঘিরে রহস্য বাড়ছে।

গত ২৭ সেপ্টেম্বর বলরামপুর এলাকার সিঙ্গাপুর মার্কেটের পাশে নিজ বাড়িতে মো. ইউসুফ আলির গলায় গামছা পেচাঁনো  সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

ইউসুফ আলী লিপু   ইতালি-বাংলাদেশ রেডি হোমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

ইউসুফ আলি লিপুর সাথে এই বাসায় তার অসুস্থ্য মা-বাবা থাকতেন। এছাড়া এ বাসায়  কেয়ারটেকার দিপু ও তার স্ত্রী সুমি আক্তার থাকেন।

জানা যায়,  বাবা মাকে নিয়ে বাড়িতে একাই থাকতেন লিপু । ২৭ আগস্ট সকালে সে তার মায়ের রুমে
শুয়ে থাকে । মায়ের সাথে কথা বলে সাড়ে এগারোটার দিকে সে তার রুমে যায় । বেলা ১২ টার দিকে কেয়ারটেকার দিপু তার রুমে এসে দেখে , সে গলায় গামছা বেঁধে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে । পরে তাকে নামানোর পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

এক ভিডিওতে দেখা যায়, ব্যবসায়ি লিপু  সিলিং ফ্যানের সাথে ঝুলছে কিন্তু তার্‌ পা গুলো খাট থেকে প্রায় অনেক
নিচে । গামছার বানটাও অনেক উপরে । শুরুতে ভিডিওটি করেন কেয়ারটেকার দিপু । তবে রহস্যজনক বিষয় হলো- লিপুর ওজন অনেক বেশি। আর সামান্য এই গামছা দিয়ে এত ওজনের এক লোক কিভাবে ঝুলে আত্মহত্যা করবে?  মৃত্যুর সময় তার পা তো খাটের উপর লেগে থাকার কথা। তাহলে ঝুলার স্থান পেল কোথায়? এমন নানা রহস্যের জন্ম দিয়েছে এ মৃত্যু।

স্থানীয় লোকজন বলেন, লিপু অনেক ভালো লোক ছিল। সদা হাসোজ্জ্বল ছিলেন। সে আত্মহত্যা করতেই পারে
না। তার কোন কিছুর অভাব নাই সে কেন আত্মহত্যা করবে? মৃত্যুর আগের দিনেও অনেকের সাথে হাসি-খুশিভাবে কথা বলেছেন।  হতাশায় ভোগার কেন লক্ষণ দেখা যায়নি তার মধ্যে। তিনি এভাবে মৃত্যুবরণ করতে পারেন না। এখানে বড় কোন রহস্য লুকিয়ে আছে।

কেয়ারটেকার দিপু জানান,  লিপু কাকা অনেক ভালো লোক ছিল । তিনি ওইদিন  সকাল থেকে সাড়ে এগারোটা পর্যন্ত তার মায়ের রুমে ছিল । পরে তার রুমে যায়। পরে দুপুরে এসে ঝুলন্ত মরদেহ পাই।

ইউসুফ আলি লিপুর মা জাহানারা বেগম বলেন, আমার ছেলে অনেক ভালো ছিলো । আমার ছেলে ৫ ওয়াক্ত
নামাজ পড়তো ৷  সে সম্পূর্ণ সুস্থ্য ছিলো । সে সকালে  আমার সাথে অনেকক্ষণ কথা বলেছে এবং আমার রুমেই শুয়ে ছিলো ৷ পরে তার কক্ষে গেছে।

কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, বিষয়টি আমি জানি । ময়নাতদন্ত রিপোর্ট আসলে পুরো তথ্য জানা যাবে।