শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা সদর দক্ষিনে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৫, ২০১৯
news-image

 

মহিউদ্দিন ভূইয়া/রকিবুল হাসান রকিঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পল্লীবিদ্যুৎ কার্যালয়ের সামনে শ্যামলী পরিবহনের বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- উপজেলার সদর দক্ষিণ বিজয়পুর এলাকায় সজল, কাজল ও শাহিন।

রোববার (১৫) দুপুর ১২টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত তিন আরোহীর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে নিহত তিনজনে বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ বিজয়পুর এলাকায় বলে জানা গেছে।

কুমিল্লার সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ আজকের কুমিল্লাকে সত্যতা নিশ্চিত করেছেন।