কুসিক নির্বাচন: মেয়র প্রার্থীদের হলফনামায় যা আছে
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের যাচাই-বাছাই শেষ। এখন প্রতীক বরাদ্দের পালা। ৬ মেয়র প্রার্থীর হলফনামা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
প্রার্থীদের দাখিলকৃত হলফনামা থেকে জানা গেছে- ৬ প্রার্থীর মধ্যে সম্পদ বেড়েছে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু ও তাঁর স্ত্রীর। শিক্ষাগত দিক থেকে সাক্কু সবার চেয়ে পিছিয়ে। আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতের নগদ টাকা নেই। ফৌজদারী মামলা বেশি স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ করে প্রার্থী হওয়া নিজাম উদ্দিন কায়সারের। কোন গাড়ি নেই নিজাম উদ্দিন কায়সার, কামরুল আহসান বাবুল ও রাশেদুল ইসলামের ।
মনিরুল হক সাক্কু:
কুসিকের টানা দুইবারের মেয়র। তাঁর শিক্ষাগত যোগ্যতা এসএসসি। তার নিজের ও স্ত্রীর সম্পদ বেড়েছে কয়েকগুণ। ২০১৭ সালে হলফনামায় সাক্কুর নিজ নামে নগদ ৮৭ লাখ ৭৭ হাজার ৩০৬ টাকা ছিল। এবার তা ১ কোটি ৩৭ লাখ ৫৯ হাজার ৮৯২ টাকা। স্ত্রীর নামে ২০১৭ সালে ছিল ৫৫ লাখ ৮৬ হাজার ৫২৩ টাকা, এবার আছে ৯৯ লাখ ১৩ হাজার ৮২১ টাকার তথ্য ছিল। এ বছরের তথ্যে তার বাড়ি, এপার্টমেন্ট, দোকান ও অন্যান্য খাতে আয় দেখানো হয়েছে ৪ লাখ ৮ হাজার টাকা। এ খাতে নির্ভরশীলদের নিকট থেকে আয় দেখানো হয়েছে ৬৪ লাখ ৬৬ হাজার ৭৩৬ টাকা। ব্যবসা খাতে নির্ভরশীলদের আয় ২০ লাখ ৭০ হাজার টাকা দেখানো হয়েছে। প্রার্থীর শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত রয়েছে ৩ লাখ ১ হাজার ৬৯৭ টাকা। তিনি মেয়র হিসেবে বার্ষিক সম্মানী ভাতা পেয়েছেন ১৬ লাখ ২০ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজের নামে জমা আছে ২ লাখ ৯৪ হাজার ২৭ টাকা। স্ত্রীর নামে ব্যাংকে আছে ৯ লাখ ৫৪ হাজার ৭৫৭ টাকা। বিভিন্ন কোম্পানীতে জমা আছে ২ লাখ টাকা। সঞ্চয়পত্র ৫