মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

‘ঘুম ভাঙাতে চাই’ ন্যানসি-মিলনের

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১, ২০১৬

milon_newsshomoyবিনোদন ডেস্ক: গেল বছর প্রকাশিত হয় মিলনের দ্বিতীয় একক অ্যালবাম ‘ডানাকাটা পরী’। অ্যালবামের টাইটেল ট্র্যাকে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছিলেন ন্যানসি। গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশের পর শ্রোতাদের পছন্দের তালিকায় জায়গা করে নেয়। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ন্যানসির সঙ্গে আরও একটি গানে কণ্ঠ দিয়েছেন মিলন।

স্নেহাশীষ ঘোষের কথা ‘ঘুম ভাঙাতে চাই’ শিরোনামের এই গানটির সুর করেছেন মিলন নিজেই। সঙ্গীত পরিচালনা করেছেন এমএমপি রনি। গানটি ভালোবাসা দিবসে প্রকাশিত হতে যাওয়া ‘ঘুম ভাঙাতে চাই’ অ্যালবামে টাইটেল ট্র্যাক হিসেবে থাকবে। অ্যালবামটি বাজারে আনছে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস।

গানটি প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘এ প্রজন্মের শিল্পীদের মধ্যে এখন মিলন অনেক ভালো কাজ করছে। এর আগে ওর সঙ্গে গাওয়া ‘ডানাকাটা পরী’ গানটি শ্রোতারা ভালোভাবে গ্রহণ করেছেন। এই গানটি একটু অন্যরকম যা আমার ভালো লেগেছে। আশা করি ‘ডানাকাটা পরী’ গানটির মতো এই গানটিও শ্রোতারা পছন্দ করবে।‘

অন্যদিকে মিলন বলেন, ‘ন্যানসি আপু আমার পছন্দের শিল্পীদের একজন। আমাদের একসঙ্গে গাওয়া প্রথম গানটিই মানুষ ভালোভাবে গ্রহণ করেছে। তাই এই গানটি আমার জন্য একটি চ্যালেঞ্জ ছিল। আশা করছি আগের গানটির মতো এই গানটিও শ্রোতারা ভালোভাবে গ্রহণ করবে।’