,

চাঁদপুর পৌরসভার বিএনপির মেয়র প্রার্থীর ইন্তেকাল

আজকের কুমিল্লা ডট কম :
March 13, 2020
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুর:
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপির একক মেয়র প্রার্থী চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।

শুক্রবার (১৩ মার্চ) ভোর ৫টায় নিজ বাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেয়ার পূর্বেই তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। চাঁদপুর পৌরসভার সাবেক এ চেয়ারম্যানের মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপিসহ পৌরবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। মরহুমের প্রথম নামাজে জানাযা শুক্রবার বাদ আছর চাঁদপুর শহরের হাসান আলী সরকারি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, শফিকুর রহমান ভূঁইয়া ২০০০ সালের ৭ নভেম্বর থেকে ২০০৬ সালের ১৬ ফেব্রুয়ারী পর্যন্ত চাঁদপুর পৌরসভার চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন। সর্বশেষ আগামী ২৯ মার্চ চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা মো. জিল্লুর রহমান জুয়েল, বিএনপির প্রার্থী সাবেক পৌর চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হিসেবে মামুনুর রহমান বেলালের নাম ঘোষণা করা হয়েছে।