চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ ত্যু
আজকের কুমিল্লা ডট কম :
August 24, 2019
সাকিব আল হেলাল :
কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলায় শারমিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন মিয়া (২১) নামে এক যুবকের মৃ ত্যু হয়েছে।
শনিবার (২৪ আগষ্ট) দুপুর ১টায় হাড়িখোলা এলাকায় শারমিন ইন্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মচারী সুমন কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
নি হতের বাড়ি চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের অম্বরপুর গ্রামে।
নি হতের নিকট আত্বীয় মোহাম্মদ আলী মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।