,

চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পিকআপ চালক নিহত, আহত ২

আজকের কুমিল্লা ডট কম :
December 21, 2017
news-image

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় রুবেল হোসেন (৩২) নামের এক পিকআপ চালক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোর ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম অংশের গাংরা রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপে থাকা হেলপারসহ দুইজন আহত হয়েছেন।

আহতরা হলেন, পিকআপের হেলপার তাড়াইলের কৌলা গ্রামের ইসরাফিলের ছেলে আবুল কালাম (৩০) ও হাঁসের মালিক নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গোঘাটার সফর আলীর ছেলে সবুজ (২৮)।

চৌদ্দগ্রাম থানার এসআই মোড়ল মিজানুর রহমান জানান, চট্টগ্রামমুখী হাঁসবাহী পিকআপকে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে পিকআপ চালক নিহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক লাশ ও গাড়িটি উদ্ধার চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসে পুলিশ।