,

চৌদ্দগ্রামে করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
April 25, 2020
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে ঈশিতা নামের ছয় বছরেরে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ঈশিতার মৃত্যু হয়েছে ।

সে কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামের রাখাল দেবনাথের মেয়ে।

জানা যায়, শুক্রবার রাতে জ্বর সর্দি নিয়ে কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ঈশিতার মৃত্যু হয়েছে। রাতেই হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে।

খবর পেয়ে চৌদ্দগ্রাম উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল আমিন সরকার, চৌদ্দগ্রাম থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন গিয়ে ওই বাড়িটিসহ আশেপাশের বাড়িগুলো লকডাউন করে। নমুনা রির্পোট আসার আগ পর্যন্ত লকডাউন অবস্থায় তাদেরকে থাকতে হবে বলে সহকারী কমিশনার (ভূমি) জানান।