সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকায় সকালের পর সন্ধ্যায় আবারও ভূমিকম্প

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২২, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার পর এ ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে এর উৎপত্তিস্থল ও মাত্রা জানা যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জাগো নিউজকে বলেন, ভূমিকম্প অনুভূত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই মাত্রা ও উৎপত্তিস্থল জানাচ্ছি।

এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ঢাকা ও এর আশপাশে ভূকম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।

ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উত্তর-পূর্ব দিকে ২৯ কিলোমিটার দূরে নরসিংদীর পলাশে এর উৎপত্তিস্থল।

গতকাল নরসিংদীতে উৎপত্তি হওয়া দেশের ইতিহাসে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। এ ঘটনায় ১০ জন মারা যান। সারাদেশে আহত হন কয়েকশ মানুষ।

আর পড়তে পারেন