,

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিলেটের যুবক খুন

আজকের কুমিল্লা ডট কম :
April 4, 2019
news-image

ডেস্ক রিপোর্ট :

দক্ষিণ আফ্রিকায় অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক বাংলাদেশি নাগরিক খুন হয়েছেন। দুলাল আহমদ (৪২) নামের ওই ব্যক্তি সিলেট নগরীর মাছিমপুরের মৃত হাজী কুটি মিয়ার তৃতীয় ছেলে। গত মঙ্গলবার দিবাগত রাতে এই খুনের ঘটনা ঘটে।

দুলাল আহমদের চাচাতো ভাই ও সিলেট সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

কাউন্সিলর মোস্তাক আহমদ জানান, দীর্ঘ প্রায় ১৬-১৭ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ছিলেন দুলাল আহমদ। গত মঙ্গলবার রাতে তিনি ঘরের বাইরে ছিলেন। রাস্তায় তাকে অজ্ঞাত দুর্বৃত্তরা ছুরিকাঘাতে খুন করে। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

দুলাল আহমদ দক্ষিণ আফ্রিকার ভ্রাইবার্গ শহরে থাকতেন বলে নিশ্চিত করেছেন কাউন্সিলর মোস্তাক। দুলালের দুই মেয়ে রয়েছে বলেও জানান তিনি।