,

দাউদকান্দিতে জুলাই ও আগস্ট-২৪ ছাত্র জনতার বিপ্লবে শহীদদের স্মরণে আলোচনা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
August 17, 2025
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দিতে জুলাই ও আগস্ট ২০২৪ ছাত্র জনতার বিপ্লবে শহীদদের স্মরণে আলোচনা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার গৌরিপুরের গ্রীন লীফ কনভেনশন সেন্টারে গত ১৬ আগষ্ট এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আহবায়ক, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। এটি উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার।

এতে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি ও জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য মাকসুদুর রহমান টিপু। এতে সভাপতিত্ব করেন জাসাস, কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক মোঃ কামাল পারভেজ ডালিম ।

সঞ্চালক ছিলেন কুমিল্লা উত্তর জেলা জাসাস এর সদস্য সচিব এসএম মিজান । এ সময় কুমিল্লা উত্তর জেলা বিএনপি, জাসাস এবং অংগ সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন।