দাউদকান্দিতে মহান বিজয় দিবস পালন
জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
যথাযোগ্য মর্যাদায় দাউদকান্দিতে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে দাউদকান্দি বিশ্বরোডে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করে উপজেলা প্রশাসন।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নাসরীন আক্তার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি মডেল থানা, হাইওয়ে থানা, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।











