রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে এসএসসিতে ফেল করা ছাত্রীর আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
মে ৮, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টারঃ
সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ক্ষোভে-অভিমানে আত্মহত্যা করেছে জান্নাতুল ফেরদৌসী (১৬) নামে এক পরীক্ষার্থী।
সোমবার (৮ মে) দুপুরে জেলার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল ফেরদৌসী উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নয়াকান্দি গ্রামের মো. জসিম উদ্দিনের মেয়ে। সে দেবিদ্বার উপজেলার খলিলপুর উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ওই পরীক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় রাগে ক্ষোভে ও লজ্জায় সোমবার দুপুরে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।