,

দেবিদ্বারে শীর্ষ মাদক ব্যবসায়ি সালাউদ্দিন মাদক সহ আটক।

আজকের কুমিল্লা ডট কম :
May 22, 2018
news-image

স্টাফ রিপোর্টার:

টিম দেবিদ্বারের এসআই আসাদুল ইসলাম গতকল্য ২১/৫/১৮ খ্রীঃ তারিখ সন্ধ্যায় আনুমানিক ১৮৩০ ঘটিকাশ গোপন সংবাদের ভিত্তিতে বড়শালঘর এলাকায় অভিযান চালিয়ে বড়শালঘরের শীর্ষ মাদক ব্যবসায়ি মোঃ সালাউদ্দিন (৩১), পিতা-মালু মিয়া, সাং-বড়শালঘর, থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা১০০ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা এবং ১টি মোটর সাইকেলসহ আটক করেন। মাদক আইনে মামলা রুজু করে আসামীকে অদ্য আদালতে পাঠানো হয়েছে।

আটক মোঃ সালাউদ্দিনের(৩১) বিরুদ্ধে নিম্নোক্ত মামলা রয়েছে।
১। দেবীদ্বার থানার এফ আই আর নং-২৪/৩১১, তারিখ- ১৯ অক্টে, ২০১৬; ধারা- ১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন
২। দেবীদ্বার থানার এফ আই আর নং-২২, তারিখ- ২৬ জুন, ২০১৪; ধারা- ১৯(১) এর ৩(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন।
৩। দেবীদ্বার থানার এফ আই আর নং-২৬,তারিখ- ২২ মে, ২০১৮; ধারা- ১৯(১) এর ৭(খ)/৩(ক)/২৫/২১, ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন।