বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে স্বামীর সাথে অভিমান করে দুই সন্তানের জননীর আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৩১, ২০১৮
news-image

মোঃ জামাল উদ্দিন দুলাল :
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সুমি আক্তার (২২) নামের দুই সন্তানের জননী তার স্বামীর সাথে অভিমান করে কেরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত সুমি আক্তার উপজেলার রসুলপুর ইউনিয়নের জিন্নতপুর গ্রামের জামাল হোসেনের স্ত্রী । নিহত সুমি আক্তার একই গ্রামের জদু মাষ্টারের মেয়ে ।

শুক্রবার (৩১ আগষ্ট) সকালে রসুলপুর ইউনিয়নের জিন্নতপুর গ্রামের শশুরবাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানান, প্রেম করে তাদের বিয়ে হয়। তবে বেশ কয়েক মাস যাবত স্বামীর সাথে গৃহবধু সুমির সর্ম্পকটা ভালো যাচ্ছিল না। পারিবারিক কলহ চলছি। আজ সকালে স্বামীর সাথে অভিমান করে রসুলপুর বাজার থেকে কেরির ট্যাবলেট কিনে এনে খেয়ে শশুর বাড়ির পাশে পড়ে থাকে। সুমি আক্তারকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মৃত. সুমি আক্তারকে তার স্বামীর বাড়িতে নিয়ে যাওয়া হয়।

বিকেল পৌণে ৫ টায় এ বিষয়ে দেবিদ্বার থানার ইন্সপেক্টর (তদন্ত) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, একজন আত্মহত্যা করেছে শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি।