,

দেবীদ্বারে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ

আজকের কুমিল্লা ডট কম :
October 31, 2026
news-image

সাইফুল ইসলাম ফাহাদ 

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার দেবীদ্বার উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে একটি আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার আয়োজিত এই কর্মসূচিতে দেবীদ্বার উপজেলা ও পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মোল্লার নেতৃত্বে একটি সুশৃঙ্খল ও আনন্দমুখর মিছিল দেবীদ্বার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন দেবীদ্বার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম, দেবীদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দীন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন ভূঁইয়া, পোল্যান্ড বিএনপি যুগ্ম আহ্বায়ক আবু কাওসার উপজেলা বিএনপি সদস্য আবু তাহের, কসবা উপজেলা ছাত্রদল সদস্য সচিব সাদ্দাম হোসেন। দেবীদ্বার উপজেলা যুবদলের সহসভাপতি সোহেল নেয়ামত সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ।

 আনন্দ মিছিল ও সমাবেশে উপজেলা এবং পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।